বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের উন্নয়ন প্রচারে নৌকার মনোনয়ন প্রত্যাশী স্বপনের লিফলেট বিতরণ

জুলফিকার আলী, কলারোয়া : তালা-কলারোয়ায় আওয়ামীলীগ সরকারের বিভিন্নঅবদান, উন্নয়ন ও সমৃদ্ধির তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১০৫ (তালা-কলারোয়া) ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

তিনি ইতিমধ্যে প্রতিনিয়ত ভাবে তালা-কলারোয়ায় শেখ হাসিনা সরকারের উন্নয়ন শোভাযাত্র ও লিফলেট বিতরণ সহ গণসংযোগের মাধ্যমে এ উন্নয়ন প্রচার চালিয়ে যাচ্ছেন। এসময় সাধারণ জনগণ ও নেতা কর্মীদের বিভিন্ন শ্লোগানে প্রাণবন্ত হয়ে উঠে ওই সকল কার্যক্রম।

এ সময় দলবেধে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ মাঠে নেমে প্রচার চালান। গণসংযোগ ও লিফলেট বিতরণের এক ফাকে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।

আওয়ামীলীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তন্মধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদি উল্লেখ যোগ্য।

এসময় আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এবং এই আসনে তিনি মনোনয়ন পাবেন সেই প্রত্যাশাও ব্যাক্ত করে সকলের দোয়া ও আশিবাদ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত