সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদন্ড দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা কমপ্লেক্স তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, আজকের পত্রিকার আবুল কাসেম, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন,মানিবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় উপজেলা সহকারি প্রকৌশলী মামুন হোসেন তাকে ছাতা দিয়ে মারপিট করেন। একপর্যায়ে টিপু আত্মরক্ষার্থে হামলাকারীকে ধাক্কা দেন বলে অভিযোগ উঠে। পরে টিপু ও মামুনের মধ্যে হাতাহাতি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল আধ ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন। তিনি প্রকৌশলী মামুন ও ঠিকাদারের নিয়োজিত শ্রমিকদের মুখে একতরফা ঘটনা শুনে নিয়ম বহির্ভুতভাবে সাংবাদিক রোকনুজ্জামানকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

বক্তারা বুধবারের মধ্যেই সাংবাদিক টিপুর মুক্তির দাবি জানান। একইসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, প্রকৌশলী মামুন হোসেনসহ হামলা ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বুধবারের মধ্যে রোকনুজ্জামান টিপুকে মামলা থেকে অব্যহতি দিয়ে কারামুক্ত না করা হলে বৃহষ্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী