রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাংবাদিক টিপুকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’

সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০দিনের কারাদন্ড প্রদানের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা প্রেসক্লাবে আয়োজনে বুধবার (২৩ এপ্রিল) সকালে প্রেসক্লাব হলরুমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সদস্য সেলিম হায়দার, কে এম শাহিনুর রহমান, অর্জুন বিশ^াস,শিরিনা সুলতানা, সুমন রায় গনেশ,কামাল হোসেন প্রমুখ।

অন্যদিকে বুধবার দুপুরে উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ফয়সাল। সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সদস্য সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কে এম শাহিনুর রহমান, আজিজুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছিলেন না, বা তার সামনে কোন ঘটনা ঘটেনি। এরপরও তিনি আইন ভঙ্গ করে সাংবাদিক টিপুকে সাজা দিয়েছেন। বক্তারা টিপুর নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ঘটনার তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

উল্লেখ্য, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২২ এপ্রিল তথ্য সংগ্রহ করতে সরেজমিনে যান সাংবাদিক টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম. এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সাথে তার কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। বিষয়টি উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর