রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা সদরের ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে গতকাল বিকালে আগরদাঁড়ী ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ সমন্বয়ক বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীয়া প্রেমিক। এদেশে তার মাধ্যমে বহু ক্লাব গড়ে উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোকো বেঁচে থাকলে দেশের ক্রীড়াঙ্গন বহুদূর এগিয়ে যেত। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে।আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের আহহ্বায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবুল হাসান হাদী,জেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ আহসানুল কাদির স্বপন,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান,জেলা যুবদলের সাবেক সাধাঃ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম (নান্টা),জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব,আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন,সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স। উপস্থিত ছিলেন ছাত্রদলের এস কে এম আবু রায়হান, স্বেচ্ছাসেবক দলের নেতা শিপলু, যুবদলের নেতা মীর তাজুল ইসলাম রিপন, দেলোয়ার হোসেন, মনজুরুল আলম বাপ্পী প্রমুখ। জগন্নাথপুর অনির্বাণ যুব সংঘ ও আগরদাঁড়ী সিরাজ ক্রিকেট একাডেমির মধ্যকার খেলায় উভয় দল ৮৫ রান করেন। পরে সুপার ওভারে খেলায় জগন্নাথপুর অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দীন।
ক্যাপশানঃ সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সাধাঃ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। উপস্থিত নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’

​শিক্ষা ও অধ্যাত্মচেতনার সমন্বয় ঘটিয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়েবিস্তারিত পড়ুন

  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা