সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত-২

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক আরোহী। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা সিটিকে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর খড়কি এলাকার মুনসুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫) ও মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলীর ছেলে আশরাফুল (১৫)। আহত ব্যক্তি হলেন ইমন হোসেন (২০)। নিহতদের মধ্যে হাফিজুর রহমানের লাশ যশোর জেনারেল হাসপাতালে ও আশরাফুলের লাশ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ইমন হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম। তিনি বলেন- রোববার দুপুর ১২টার দিকে দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল যশোর ও মনিরামপুরের দিক থেকে যাচ্ছিল। মোটরসাইকেল দুটির একটিতে ছিলেন দুজন, বাকিটিতে ছিলেন একজন। মোটরসাইকেল দুটি চালকিডাঙ্গা সি টি কে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে তিনজনই সড়কের ওপর সিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আশরাফুল নিহত হন। আমিনুল ইসলাম বলেন- খবর পেয়ে আমরা দ্রুত হাফিজুর ও ইমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। এরপর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর থানার উপপরিদর্শক হাসান আলী বলেন- মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষের সময় ঘটনাস্থলের কাছাকাছি যশোরগামী একটি কাভার্ডভ্যান ছিল। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুটোর সংঘর্ষের পর আরোহীদের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা লাগে। সেই সন্দেহে স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান হেফাজতে নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন