শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আ.লীগের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করলেন এমপি আশু

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী সন্ত্রাস বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখলেন জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু।

রবিবার (০৪ অগস্ট) সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আন্দোলন পরিচালনার স্টান্ডিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনের নামে যারা শিক্ষার্থীদের বিপথে ঠেলে দিয়ে কিছু সুবিধাবাদী গোষ্ঠি সন্ত্রাসী কর্মকান্ড জ্বালাও পোড়াও করছে তারা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বলে জানান তিনি।”

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী