বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকাল ৪টায় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে লাবসা আদর্শ গ্রাম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের টানা ৩৭ বছরের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছপিয়ারা খাতুন, রাজশাহ ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মো. ফারুক হোসেন, লাবসা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, লাবসা ইউনিয়নের ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, কাজী মনিরুজ্জামান মনি, ইউপি সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে লাবসা ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন।

সাতক্ষীরা সদরের ১৩ নম্বর লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৭টি গ্রামের মধ্যে লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেন জেলা প্রশাসক।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী আবু হেলাল।

এ সময় লাবসা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লাবসা ইউনিয়নের অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!