সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এনসিপির আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন ও পৌরসভার মধ্য আঞ্চলিক ক্রীড়াঙ্গনে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫। জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ১৬ দলীয় নকআউট ভিত্তিক এই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু জানিয়েছেন, এন্ট্রি ক্রয়ের শেষ দিন ৫ ডিসেম্বর, খেলার পিকচার তৈরী ৬ ডিসেম্বর এবং খেলার উদ্বোধন ১০ ডিসেম্বর। উল্লেখ্য সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ফিংড়ীর গাভা বার দলীয় মাঠ, ব্রম্মরাজপুর ডিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহ প্রতিটি ইউনিয়নের মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

স্থানীয় তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

টুর্নামেন্টে অংশ নিতে বা বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: ০১৮১৬-২০০৩২০ শেখ আব্দুল্লাহ, ০১৯৫১-৩৯৬৫২৪ পলাশ এনসিপি জেলা সমন্বয়কারী সদস্য সি এম নাজমুল ইসলাম জানিয়েছেন, “স্থানীয় খেলোয়াড়দের পারদর্শিতা বৃদ্ধি এবং সুস্থ বিনোদন সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য। আশা করি, এ আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগাবে।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন