রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কবি শেখ মফিজুর রহমানকে নিবেদিত সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ বিশেষ সংখ্যা-০২ এর প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিনিধি : কবি শেখ মফিজুর রহমানকে নিবেদিত সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ বিশেষ সংখ্যা-০২ এর প্রকাশনা উৎসব ২০২৪ সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা’র উদ্যোগে ১২ জুলাই শুক্রবার, বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহিদ নাজমুল সরণি ম্যানগ্রোভ সভাঘরে ওই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নব কুমার ঢালীর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সিনিয়র সহকারী জজ ইয়াসমিন নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হাসান, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) নাজমুন নাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস্ ইসতিয়াক শোভন, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দীন আহমেদ।

সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ বিশেষ সংখ্যা-০২ এর প্রকাশনার উপরে আলোচনা করেন কবি কিশোরী মোহন সরকার, কবি স.ম তুহিন, কবি কাজী গুলশান আরা, কবি শিরিন সিদ্দিকী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হক, বিশিষ্ট কবি ও আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, কবি পবিত্র মোহন মল্লিক, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক একোব্বার হোসেন প্রমুখ।

সাহিত্য সংকলন ‘প্রাজ্ঞজন’ বিশেষ সংখ্যা-০২ এর প্রকাশনা উৎসবে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি খুলনা জেলা সিনিয়র সহকারী জজ ইয়াসমিন নাহার।

তিনি বলেন, কবি শেখ মফিজুর রহমান অত্যন্ত উদারতা ও মানবিকতার মানুষ। একজন মানবিক বিচারক তিনি। তার কবিতা, সাহিত্য লেখনির মাধ্যমে আমাদের উদার মানষিকতা সৃষ্টিতে প্রেরনা যোগায়। তিনি শুধু একজন কবিই নয়, তিনি ন্যায় বিচারক ও সামাজিক মানুষ। তার আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরায় কবি সাহিত্যিকদের আলোকিত ও উদজীবীত করেছেন।

প্রধান অতিথি আরো বলেন, একজন বিচারক হিসেবে সাধারণ মানুষের মাঝে কি ভাবে পৌছাতে হয় তা, শেখ মফিজুর রহমান স্যার আমাদের শিখিয়েছেন। তিনি লিগ্যাল এইডের মাধ্যমে বিচার বিভাগের সেবাকে সাধারণ মানুষের কাছে পৌছে দিয়েছেন। একজন বিচারক কবি ও সাহিত্যিক হওয়া খুবই কঠিন বিষয়। কিন্তু মফিজুর রহমান অত্যন্ত মেধাবী। তিনি বিচার বিভাগের পাশাপাশি জ্ঞান চর্চা করেন।

তিনি আরো বলেন, লেখনির মাধ্যমে আমাদের দেশ ও সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। ভালো মানুষ গুলো সংঘবদ্ধ হওয়া প্রয়োজন। ভালো মানুষের সংখ্যা কম হলেও দুর্নীতির বিরুদ্ধে পতাকা উড়াতে হবে। মনকে শুদ্ধ করতে হবে।

প্রধান অতিথি বলেন, ভবিষৎ প্রজন্মকে ফেসবুক, ইউটিউব থেকে দূরে রাখতে হবে। শিশুদের বই পড়ার পরিবেশ সৃষ্টি করে তাদেরকে বই পড়ায় উদ্বুর্দ্ধ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী,বিস্তারিত পড়ুন

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০বিস্তারিত পড়ুন

চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনেরবিস্তারিত পড়ুন

  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • অবশেষে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু