রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রথযাত্রা উৎসবের ৫ম দিনে ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের (১৪তম বর্ষ) রথ যাত্রা উৎসবের ৫ম দিনে ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে উত্তর মুরারীকাটি পাল পাড়ায় রথ যাত্রা উদযাপনের অংশ হিসাবে ওই ভাগবত আলোচনা ও প্রসাদ (অন্ন) বিতরণ করা হয়।

৯ দিন ব্যাপী মহা উৎসবের ৫ দিন শুক্রবার(১২ জুলাই) মধ্যাহ্নে মনিরামপুরের জগন্নাথ মাধব দাস ভাগবত আলোচনা করেন। তিনি ভাগবত পুরাণকে পবিত্রতম ও সর্বশ্রেষ্ঠ পুরাণ মনে করে ভক্তদের মাঝে বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের (প্রধান কৃষ্ণের) প্রতি ভক্তের কথা প্রচার করেন। এবং পুরাণের জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি, বিশুদ্ধ আধ্যাতিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণুভক্তির মাহাত্ম্য তুলে ধরেন।
ভাগবত আলোচনা শেষে মধ্যাহ্নে শত শত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ হিসাবে ফল-ফলাদি ও পোলাও ভাত, ডাল, সবজি, সোয়াবিন বিট, ওলের তরকারি ও চাটনী বিতরণ করা হয়।

ভাগবত আলোচনায় অংশগ্রহন করেন রথ যাত্রা উৎসবের বিশেষ অতিথি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, লক্ষন চন্দ্র, সংগঠনের প্রতিষ্ঠাতা অসিত ঘোষ, উৎযাপন কমিটির আহবায়ক নরেন্দ্র নাথ ঘোষ, যুগ্ম আহবায়ক নির্মল মন্ডল, সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনি, সনাতন ধর্মীয় নেতা সুনিল দাস, প্রকাশ হালদার, বিধান রায়, মনোরঞ্জন সরকার, সুফল দাস, মাস্টার জয়দেব রায়, মাস্টার প্রদীপ পাল, প্রশান্ত বসু রতিন রায়, ভক্ত দাস, মাস্টার প্রকাশ কুমারসহ অসংখ্য ভক্তবৃন্দ।

একই মন্দির প্রাঙ্গনে শনিবার (১৩ জুন) মধ্যাহ্নে মৃত্যুঞ্জয় অধিকারী মাধব ও তার কিশোরী কণ্যা জয়শ্রী অধিকারী ভাগবত আলোচনা ও লীলা কীর্ত্তন পরিবেশন ও রবিবার (১৪ জুলাই) কেশবপুরের অনন্ত রীলা দাস বাবাজী ভাগবত আলোচনা করবেন বলে জানা যায়।
আগামি ১৫ জুলাই সোমবার উল্টো রথযাত্রায় বৃন্দাবনের রাতুল কৃষ্ণ দাসের ভাগবত আলোচনা শেষে বিকালে মৃদঙ্গ, করতাল, শঙ্খধ্বনী, উলোধ্বনী, জয়ধ্বনী ও জয়ডঙ্গা বাদ্যের মাধ্যমে উল্টো রথের বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ