শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কারিমা হাইস্কুলে শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশু গ্রুপ গঠন

ফারুক রহমান, সাতক্ষীরা: মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে সোমবার (২৭ নভেম্বর) টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’ প্রকল্পের উদ্যেগে শিশু যৌন শোষণ প্রতিরোধের উপর শিশুদের নিয়ে গ্রুপ গঠনের জন্য কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রকল্পের লক্ষ্য যথাযথভাবে বাস্তবায়নে শিশুদেরকে যৌন শোষণ থেকে কিভাবে নিজেদের বাঁচানো যায় এবং আশেপাশে পরিচিত পরিবেশকে কিভাবে যৌন শোষণমুক্ত রাখা যায় তার উপর বিস্তারিত বর্ণনা করেন।

সভায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র পরিচিতি ও স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, প্রতিটি শিশুকে যৌন শোষণমুক্ত পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে এবং তা বাস্তবায়নের জন্য সমাজের প্রতিটি পেশাজীবিদের ভূমিকা থাকা আবশ্যক। সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে একটি শিশু ফোরাম গ্রুপ গঠন করা হয়। গ্রুপটি শিশু যৌন শোষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানবে এবং সক্রিয়ভাবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল আজিজ এবং প্রকল্প কর্মকর্তা আজহারুল ইসলাম, রাহিমা বেগম ও হিসাবরক্ষক ছোহরাব হোসেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি,এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল