বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরায় মানববন্ধন

২৫শে নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন”।

জানা গেছে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বিত করেন মহিলা অধিদপ্তরের কর্মকর্তা একেএম শফিউল আযম।

মানববন্ধন ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা হিরা খাতুন, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতু-জোহরা, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত, ব্রেকিং দ্যা সাইলেন্স সমন্বয় কারি শরিফুল ইসলাম, প্রতিবন্ধি সংস্থার আবুল কালাম, কিশোরী প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তরা বলেন বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য দৃশ্যমান ভুমিকা। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহুমাত্রিক কাজ করছে কিন্তু‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা তো কমছেই না বরং বাড়ছে সহিংসতার মাত্রা এবং বর্বরতার ধারন। বাড়ছে ধর্ষণ, শিশু ধর্ষণের ঘটনা। বর্তমানে সময়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্ধেগজনকভাবে বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে নারীর উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত, যার ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতাও বাড়ছে।

নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে অপরিহার্য সম¤িœত বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান, পরিবার সমাজ এবং ব্যক্তির ভ’মিকা গুরুত্বপূর্ন। আইন-নীতিমালা-কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ও নির্মূলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংবেদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ সহিংসতার শিকার নারী ও কন্যাদের জন্য সবধরণের সেবা নিশ্চিতক করার ক্ষেত্রে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ