সাতক্ষীরায় কোটাবিরোধীদের সাথে ছাত্রলীগ-মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া


আবুল কাসেম: সাতক্ষীরায় কোটাবিরোধীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হননি।
বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়ক থেকে কোটাবিরোধীদের একটি মিছিল বের হয়। মিছিলটি নারকেলতলা মোড় এলাকায় যাওয়ার পথে সিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌছালে সৈয়দ হাসান
ইমাম, সাবেক ছাত্রনেতা আবুল কালামসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলের ওপর হামলা করে। এসময় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যে তারা লাটি-সোটা ও ইটপাটকেল নিয়ে সংগঠিত হয়ে একই এলাকায় অবস্থান করা ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সমম্বয়ক ইমরান হোসেন জানান, ‘ডিসি অফিস সংলগ্ন এলাকা থেকে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নারকেলতলা এলাকার দিকে যাচ্ছিলাম। সিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। কিছুক্ষণের মধ্যে আমরা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দেই।’
জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমান জানান, ‘কোটা সংস্কার আন্দোলনে অরাজনৈতিক প্লাটফর্ম থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করুক, এটা অন্য বিষয়। কিন্তু এই আন্দোলনে ছাত্রদল ও ছাত্র শিবির ঢুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি মাত্র।’
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক বিন আব্দুল আজিজ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আন্দোলনের পক্ষে-বিপক্ষের কেউ এখন মাঠে নেই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন


