শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা

সাতক্ষীরায় শতাধিক শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের লেকভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরা’র সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সারোয়ার হোসেন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ কামরুজ্জামান রাসেল, শেখ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হক, ক্রীড়া সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ পাড়, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান, সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সাবিকুন্নাহার প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলার ৩১ মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯ দাখিল মাদরাসার ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো জাকারিয়া খান (১৯) নামের একবিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির