বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঘোড়াদৌড় প্রতিযোগিতায় জনতার ঢল

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সংলগ্ন ঐতিহ্যবাহী জাহানাবাজ আধার মানিক বিলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। আবহমান কাল ধরে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং গ্রামীণ মানুষকে অনাবিল আনন্দ দিতেই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​আজ ৭ জুন (রবিবার) বিকালে আয়োজিত এই জমকালো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগত জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ (দেবহাটা এবং সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

​ব্রহ্মরাজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল নেতা এবং সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আছাদুল ইসলাম, ৭ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন (মন্টু), সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, ছাত্রদল নেতা মো.রিপন হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন বাবু, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আকর্ষণীয় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ২০ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে যশোর বাগারপাড়ার ‘রাইসান’ যার ছোয়ারীর নাম ছিল যুবরাজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে ১৬ পয়েন্ট পেয়ে খুলনার পাখি, তৃতীয় স্থান অধিকার করেছে ১৪ পয়েন্ট নিয়ে কুশখালী রানী, চতুর্থ স্থান অধিকার করেছে গোপালগঞ্জের মাহির রাজ এবং সর্বশেষ পঞ্চম স্থান অধিকার করেছে নড়াইলের আলামিনের ঘোড়া বলে জানা গেছে।

​প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘোড়দৌড় আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অনন্য অংশ। অপসংস্কৃতির ভিড়ে এই ধরণের আয়োজন যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদন দিতে দারুণ ভূমিকা রাখেবে।

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী সওয়ারিদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। অতিথিদের কাছে গ্রাম বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রতি বছরই এমন আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সমগ্র প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলার স্বনামধন্য মোঃ আব্দুল্লাহ সানা।

লোকসংস্কৃতির এই অনবদ্য আয়োজনটি সফল করতে প্রধান ভূমিকা পালন করেন আয়োজক কমিটির সদস্য মোঃ দিদারুল ইসলাম খোকা, মোঃ সাইফুল্লাহ ও মোঃ শহিদুল ইসলামসহ এলাকার যুব সমাজ।

একই রকম সংবাদ সমূহ

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন