সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালা ডাকবাংলার জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি তালা বাজারের পুকুরপাড় এলাকার মার্কেট উদ্ধার ও পুনর্নির্মাণের মাধ্যমে বাজারকে একটি আধুনিক মডেল বাজারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় তালা ডাকবাংলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। একই সঙ্গে পুকুরপাড়ের মার্কেট পুনরুদ্ধার ও আধুনিকায়ন করা গেলে ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাজারের সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, তালাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। দায়িত্ব পালনকালে তালা-কলারোয়া সড়কের উন্নয়ন, বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন।

তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াছিন উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা বণিক সমিতির আহ্বায়ক নুরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, মীর মিল্টন ও আছাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তিনি তালা ডাকবাংলা, বাজারের দুটি মার্কেট এবং পুকুরপাড় এলাকা ঘুরে দেখেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

‘বাল্যবিবাহ যার হয়, জীবনভর তার দু:খ রয়।’ বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যৌতুককে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকিরবিস্তারিত পড়ুন

  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা