বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে সমন্বিত অভিযান : প্রশাসন ও তরুণদের একসাথে পথচলা

মোঃ হাফিজুল ইসলাম : জলাবদ্ধতা নিরসনে এবার বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা টিমকে নিয়ে সরাসরি মাঠে নামলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

বুধবার (২২ জুলাই) দুপুর ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার লেকভিউ ক্যাফের সামনে স্থানীয় জনগনের আহ্বানে সাড়া দিয়ে তিনি শহরের বিভিন্ন জলাবদ্ধতা কবলিত গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।সরেজমিনে অবস্থান পর্যালোচনা করে জনগণের ভোগান্তির বাস্তবচিত্র তুলে ধরেন এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

প্রশাসন ও সচেতন তরুণদের এই যৌথ উদ্যোগ একটি পরিষ্কার, পরিকল্পিত ও জলাবদ্ধতামুক্ত সাতক্ষীরা গঠনের অঙ্গীকার। এই উদ্যোগের মধ্য দিয়ে গড়ে উঠুক একটি সুস্থ, সচেতন ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ।

প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।‎তাদের মতে, বর্ষা শুরুর আগেই এমন উদ্যোগ কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসতো।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পণ বসু, বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা দায়িত্বশীল সদস্য শেখ শাহরিয়ার আনজুম সিফাত,জেরিন রাফা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজবিস্তারিত পড়ুন

  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন