রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুল শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোকবার্তা

রাজধানীর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)।

এক শোকবার্তায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়— “আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব নিষ্পাপ শিশু ও ছাত্র-ছাত্রীদের— যারা ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এসেছিল, যাদের প্রাণ হারিয়ে আজ শোকস্তব্ধ নিস্তব্ধতায় ভরে গেছে।”

ফাউন্ডেশন আরও জানায়, এই দুঃখজনক ঘটনার পেছনে যেসব গাফিলতি, দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলা আছে— তার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। সেই সঙ্গে তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সদস্যদের একটি দল সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

শোকবার্তায় বলা হয়— “গভীর দুঃখ, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করছি সব হারানো প্রাণ ও তাদের শোকস্তব্ধ পরিবারের প্রতি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা