সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে জাতীয় সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ এম সেলিম আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন সমবায় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম, মো. জাফর ইকবাল, মো. আশরাফ আলী, রাজিব প্রসাদ ঢালী, সুবির কুমার ঘোষ, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. লুৎফর রহমান মন্টু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মো. মোখলেসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে খুদ্র ঋণের চেক বিতরণ ও সমবায়ে বিশেষ অবদানের জন্য একজন সমবায়ী ও ১১জন সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয় এবং ৬ জন দুগ্ধ খামারির মাঝে প্রকল্প ঋণের ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী