রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে উচ্চ বিদ্যালয় বিজয়ী

নিজস্ব প্রতিনিধি: এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ রায়হান হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু সাঈদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। ৪ দলীয় ফাইনাল খেলায় নির্ধারিত ৫০ ওভারের খেলায় টসে জিতে ৪৭.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৭ রান অর্জন করতে সক্ষম হয়। জবাবে কারীমা মাধ্যমিক বিদ্যালয় ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। খেলায় যুবদাস একাই ৫ উইকেট পায়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুল বান্না।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শাহ আলম হাসান শানু ও ফারুকার রশিদ।
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ।
কারিমা মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক