রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের সাতক্ষীরা পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় জেলা শহরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিনুর রহমান ও শংকর কুমার, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মো. শাহাজান সবুজসহ এ্যাসোসিয়েশন ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এ সময় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ