শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর নিহত

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মন্ডল(১৭)।

পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ মন্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলাই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থাল গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আনা আনা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা