বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরায় ডিবির অভিযানে ডাকাত সর্দারসহ গ্রেপ্তার তিন

জেলা গোশেন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ তিনজন গ্রেপ্তার হয়েছে।

গত রোববার (২৯ সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় ও কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কালিগঞ্জের শংকরপুর গ্রামের আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে শাহিন আলম মোড়ল (৩২) ও জব্বার শেখের ছেলে মহিববুল্যাহ বাবু (২৮)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন লাবসা বাইপাস মোড় হতে ১৭ মামলার আসামী ইয়ার আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এরপর তার স্বীকারোক্তিতে শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুকে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো বলেন, ‘আসামী ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় ১৭ মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত হতে জারিকৃত ৫টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী আছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি, কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুন্ঠন করে ২ জনকে আহত করে। এই ঘটনায় আসামী ইয়ার আলী জড়িত আছে মর্মে তার সহযোগী আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আসামী ইয়ার আলী, মোঃ শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুর স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত হতে একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, একটি কালো লাল রংয়ের নম্বর প্লেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল ও একটি কালো সাদা রংয়ের নম্বরপ্লেট বিহীন ১০০ সিসি হিরো স্পিলিন্ডার প্লাস মোটর সাইকেল উদ্ধার করা হয়।’

পুলিশ সুপার আরো বলেন, ‘তাদের বিরুদ্ধে সাতক্ষীরা কালিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ- ৩০/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯/৪১৩ পিসি এর নিয়মিত মামলা রুজু হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ আমিনুর রহমান, ডিআইও-১ হাফিজুর রহমান, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী