শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই মাসে ১৬৮টি হারানো মোবাইল ও বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার

সাতক্ষীরায় দুই মাসে হারানো, চুরি হওয়া মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২৩ মার্চ বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেটে আনুষ্ঠানিক ভাবে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে উদ্ধার হওয়া ১৬৮টি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৩১ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তাতর করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এ সময় তিনি বলেন, পুলিশ সব সময়ে মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জেলার ৮টি থানা থেকে ১৯৫টি আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র মাধ্যমে ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা এ ছাড়া বিকাশ মাধ্যমে খোয়া যাওয়া নগদ ২লক্ষ ৩১ হাজার টাকা মূল মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এর মধ্যেমে পুলিশ সাধারণ মানুষের কাছে একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে।

একটি মোবাইল উদ্ধার করতে পুলিশকে নিরলস পরিশ্রম করতে হয়। জনগণকে সেবা দেওয়াই আমাদের
উদ্দেশ্য। এ সময় সকলকে জিনিসপত্র সম্পদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অব অপস্) আতিকুল ইসলাম, জেলা পুলিশের ডিআইও ওয়ান মো. ইয়াসিন আলম চৌধুরী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র ইনচার্জ ওহিদুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা