বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুটি হত্যা মামলায় সাবেক এসপি, আ.লীগ নেতা ও সাংবাদিকসহ আসামি ৭৮ জন

সাতক্ষীরায় দুটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরা আমলী আদালত ১ এ মামলা দুটি দায়ের হয়েছে।

পৃথক এই দুটি হত্যা মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরকে।

এছাড়া, এএসপি কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি এনামুল হক, তদন্ত ওসি আমিনুল ইসলাম বিপ্লব, শেখ নাসিরউদ্দিন, ডিবির পরিদর্শক এনামুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সদর থানার এসআই কামাল হোসেন, মানবজমিনের সাবেক সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেনসহ ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ত্রিশ চল্লিশ জনকে আসামি করা হয়েছে।

মামলা দুটির শুনানি শেষে আদালত সদর থানার ওসিকে এফ আই আর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবীরা।

একটি মামলার বাদী সলেমান সরদার। তিনি সদর থানার গোবিন্দকাটি গ্রামের বরকতুল্লাহ সরদারের ছেলে। আদালতে তার দায়েরকৃত এজাহার থেকে নেয়া সংক্ষিপ্ত বর্ণনা এমন যে, বিগত আওয়ামী সরকারের গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বরের ২২,২৩ ও ২৪ তারিখ অবরোধ কর্মসূচির ডাক দেয় জামায়াত ইসলামী ও বিএনপি।

সাতক্ষীরায় এই কর্মসূচি পালনে তার (বাদী) শ্যালক গোবিন্দকাটি গ্রামের লোকমান দফাদারের ছেলে হাফিজুর রহমান (২২) যোগ দেয়। তিন দিনের কর্মসূচির শেষ দিন ২৪ ডিসেম্বর সকাল অনুমান সাতটার সময় ঝাউডাঙা বাজার মহাসড়কে অবরোধ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতা সহ অন্যান্য আসামিরা দলবদ্ধভাবে তাদের ধাওয়া করে। হাফিজুরকে ধরে নিষ্ঠুর ও নির্মমভাবে পেটাতে থাকে। একপর্যায়ে সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় এসপি চৌধুরী মঞ্জুরুল কবিরের নির্দেশে পুলিশের এসআই কামাল হোসেন হাফিজুরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অপর এক পুলিশ সদস্য তার বুকের ওপর পা তুলে দিয়ে নাকের মধ্যে রাইফেলের গুলি করে। গুলি নাকের মধ্যে দিয়ে মাথার তালু ভেদ করে ঘিনুসহ বের হয়ে যায়। এই মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অপর হত্যা মামলার বাদীর নাম মোঃ ইসরাইল মোড়ল। তিনি সদর থানার পাথরঘাটা গ্রামের একব্বার মোড়লের ছেলে।

মামলার বর্ননা থেকে সংক্ষিপ্তভাবে নেওয়া, তার (বাদী) বড় ভাই ইসমাইল মোড়ল একজন মাছের ঘের ব্যবসায়ী। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। এলাকার মানুষের সমস্যা সমাধান ও বিচার শালিস করে থাকেন। আর এজন্যই ঈর্ষান্বিত ও হিংসায় ২০১৪ সালের ১০ জুন বিকেলে কলারোয়া উপজেলা আওয়ামীলীগ নেতা (সাবেক সংসদ সদস্য) ফিরোজ আহমেদ স্বপনের বাড়িতে বৈঠক করে মামলায় বর্নিত সাত থেকে তের নম্বর আসামিরা। ওই বৈঠকে তার ভাইকে হত্যার সিদ্ধান্ত হয়। সেমোতাবেক ১৩ জুন রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা ভাই ইসমাইলকে আসামিরা ডেকে তুলে। তারা তাকে ধরে বাড়ির উঠানে নিয়ে বেধড়ক পেটায়। পরবর্তীতে এক নম্বর আসামি চৌধুরী মঞ্জুরুল কবিরের নির্দেশে তাকে রাত দুটোর দিকে ছয়ঘরিয়া তিন রাস্তার মোড়ে নিয়ে যায়। এবং চোখ বাঁধা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় বাদী ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান