মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে যুবদল নেতার দখলে ব্যবসা, ফিরে পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বকচর গ্রামের শহিদুল ইসলাম সরদার, আব্দুল্লাহ সরদার ও আমানুল্লাহ সরদারের বিরুদ্ধে দোকানের মালামাল ও নগদ টাকা লুট পূর্বক দোকানঘর জবরদখল, মারপিট ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একই ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের মোঃ এবাদুল গাজীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (এনছান) এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মাড়িয়ালা সেটবাজারের এনছান গার্মেন্টস এন্ড ভ্যারাইটি স্টোর নামে আমার একটি প্রতিষ্ঠান ছিল। গত ৫ আগষ্ট সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম তার বাহিনীর সদস্যদের নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। তারা দরজা ভেঙে দোকানে রক্ষিত সমুদয় মালামাল ও নগদ ৫৫ হাজার টাকাসহ ১০ থেকে ১২ লক্ষাধিক টাকার মালা,মাল নিয়ে যায়। এঘটনার পর ৮ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পুনরায় তারা আমার দোকন ঘরে ঢুকে লেপ-তোষক, কাঁথা-বালিশ, মালের চালান ও জরুরী কাগজপত্র বাইরে এনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। ফের ১৩ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে যুবদল নেতা শহিদুল ও তার বাহিনীর সদস্যরা মাড়িয়ালা সেটবাজারের মধ্যে আমাকে নির্মমভাবে মারপিট করে। এসময় সে হুমকার দিয়ে বলতে থাকে যে, আমি বি.এন.পি যুবদদের সভাপতি আমার দলের অর্ডার আছে-আমি ২/৪টি খুন করলেও কোনকিছুই হবে না।

শহিদুল ইসলাম এনছান অভিযোগ করে বলেন, গত ২১ আগষ্ট বুধবার রাত আনুমান ১১টার দিকে যুবদল নেতা শহিদুলসহ আরো অজ্ঞাত পরিচয় বাক্তিরা পুনঃরায় আমার দোকানে এসে ৮টি চৌকিখাট, ৪টি শোকেচ, ৪টি র‌্যাক, কাঁচের শোকেড ৩টি ও ১টি সোলারের ব্যাটারী লুটতরাজ করে নিয়ে যায়। দোকান থেকে আমাকে বের করে দিয়ে বর্তমান সেখানে সাইনবোর্ড লাগিয়ে যুবদলের পার্টি অফিস করেছে।

তিনি আরো বলেন, শ্রীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম দলের নাম ভাঙিয়ে ও প্রশাসনের বড় কর্মকর্তা তার ভাই পরিচয় নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। শহিদুলের বিরুদ্ধে আশাশুনি থনা ও সেনাবাহিনী দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে। এছাড়াও আশাশুনি উপজেলা যুবদল ও সমন্বয়ক জেলা যুবদলের কাছেও অভিযোগ করা হয়েছে।

তিনি সন্ত্রাসী শহিদুল ও তার বাহিনীর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে এবং মালামালসহ নিজের ব্যবসা প্রতিষ্ঠান এনছান গার্মেন্টস এন্ড ভ্যারাইটি স্টোরের দখল ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, সেনা বাহিনী, স্থানীয় প্রশাসন, জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরহস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তিনি সন্ত্রাসী শহিদুল বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত শহিদুলের পরিবারের অন্যান্য সদস্যরার উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল