বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাইমারির বার্ষিক পরীক্ষা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) এর তৃতীয় দিনে সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।

বুধবার তিনি আশাশুনি উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম.এম.পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ, উপস্থিতি, প্রশ্নপত্র বিতরণ এবং শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি দিকনির্দেশনাও প্রদান করেন।

এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন শিক্ষকবৃন্দ ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা জেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ