বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনালটি আট বছর ধরে অচল পড়ে আছে। যাত্রীবাহী বাস না ঢোকায় টার্মিনালে নীরবতা, আর সেই সুযোগেই সন্ধ্যার পর ভবনজুড়ে গড়ে উঠেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আড্ডাস্থল। স্থানীয়রা বলছেন, টার্মিনালটি চালু থাকলে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ থাকতো না।

২০১৭ সালে তখনকার আওয়ামী লীগ সরকারের সময়ে টার্মিনালটি নির্মাণ করা হয়। দুই দফা উদ্বোধন করা হলেও এখান থেকে কোনো বাস ছাড়ে না, দাঁড়ায়ও না। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামোটি কোনো কাজে লাগছে না।

বেনাপোল পৌরসভা চেকপোস্ট থেকে কাগজপুকুর পর্যন্ত ভয়াবহ যানজট কমাতেই টার্মিনালটি নির্মাণ করেছিল। প্রতিদিন হাজারো যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করায় নোম্যান্সল্যান্ড থেকে বেনাপোল বাজার পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিরসনেই শহরের প্রবেশমুখে নতুন টার্মিনাল বানানো হলেও মালিক-শ্রমিক ও কিছু প্রভাবশালীর স্বার্থের কারণে এটি ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

গত ৭ নভেম্বর যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. কাজী নাজিব হাসান টার্মিনালটি পুনরায় চালুর উদ্যোগ নেন। এক সপ্তাহ সচল থাকার পর আবারও মালিক-শ্রমিকরা বাস টার্মিনালে না ঢুকিয়ে আগের মতোই নোম্যান্সল্যান্ডের নিকটবর্তী চেকপোস্ট এলাকায় নিয়ে যেতে শুরু করেন। টার্মিনালটি বন্ধ মনে না হয়—এমন কৌশলে তারা দু-একটি বাস সেখানে রাখলেও মূল কার্যক্রম আগের জায়গাতেই চলছে।

অভিযোগ রয়েছে, বেনাপোলের কিছু প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন টার্মিনালটি চালু না হওয়ার পেছনে নীরবে ভূমিকা রাখছে। তাদের দাবি, বিশ্বের কোথাও সীমান্ত চেকপোস্ট থেকে তিন-চার কিলোমিটার দূরে বাস টার্মিনাল নির্মাণ হয় না। তাই এই টার্মিনাল ব্যবহার করা অবাস্তব। স্থানীয় অনেকেই টার্মিনালের অবস্থানগত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, টার্মিনালে নামাজের জায়গা, ব্রেস্ট ফিডিং কর্নার, আনসারদের থাকার ব্যবস্থা সহ সব আধুনিক সুবিধাই রাখা হয়েছে। তবুও মালিকরা নোম্যান্সল্যান্ড সংলগ্ন বন্দর কর্তৃপক্ষ পরিচালিত টার্মিনালে বাস নিয়ে যাচ্ছেন, যা মূলত আন্তঃদেশীয় বাসের জন্য নির্ধারিত।

এদিকে টার্মিনাল অচল থাকায় সন্ধ্যার পর থেকে পুরো এলাকা মাদকসেবীদের দখলে চলে যায় বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, জনসমাগম থাকলে এসব অসামাজিক কার্যক্রম বন্ধ হয়ে যেত। টার্মিনাল সচল না থাকায় তরুণদেরও মাদকের পথে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ছে।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ