মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের পদ্মা হলে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিব। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মরহুম ডাক্তার আনিসুর রহমান ভবনের দ্বিতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মো.দ্বীন আলী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব গোলাম মোস্তফা। কলারোয়া উপজেলা হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কাজীবিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন যশোরের মণিরামপুর উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য এসব প্রতিষ্ঠানের মধ্যে দুটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাঁচটি দাখিল মাদ্রাসা রয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। মণিরামপুরের শতভাগ অকৃতকার্য সাতটি প্রতিষ্ঠান হলো- হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়, চান্দুয়া-সমসকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেংগুড়াহাট মহিলা দাখিল মাদ্রাসা, পাড়দিয়াবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেনারেল ও ভোকেশনাল শাখা মিলিয়ে ৮৪ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার পর সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে- চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল ও ভোকেশনালবিস্তারিত পড়ুন
তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মোবারকপুরের উত্তরণ ট্রেনিং সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালার উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে তালায় কারিগরি শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে। উপযুক্ত জায়গাবিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিদ্যালয় চত্বরে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন যুগীখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক সানা, সহ-প্রধান শিক্ষক সত্যব্রত সাহা, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল মজিদ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুগ্মসহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন

সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান। মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া, লাঙ্গলঝাড়া, যুগিখালী ও জয়নগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমা খাতুন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা তবিবুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু মুসা, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু সাইম, যুগিখালীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ

সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ এবং জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার সময় সাতক্ষীরার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরা সদর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবিবিস্তারিত পড়ুন
রাজনৈতিক ভিন্নতার ঊর্ধ্বে সৌহার্দ্য
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়

রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জনস্বার্থে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেছে সাতক্ষীরায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম পাবির-এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জতউল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময়ে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে পারস্পরিক সম্মান ও সহযোগিতারবিস্তারিত পড়ুন

