সোমবার, আগস্ট ২৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
আল-জাজিরার প্রতিবেদন
তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর ঘিরে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর অনেকটাই থমকে আছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চললেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য ঘিরে বিরোধ আবারও জটিলতা তৈরি করেছে। ঢাকার ভাষ্য, সফরের জন্য একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি হওয়া প্রয়োজন। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে বাংলাদেশ। ভারত অবশ্য সফর নিয়ে এখনো প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানায়নি। কেনবিস্তারিত পড়ুন

