মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী সপ্তাহে হয়তো প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে তাদের প্রস্তুতিটা কতদূর বা কী অবস্থা সে বিষয়ে কথা বলবো।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিকল্প হিসেবে আরও দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতে চলেছে। এইচ-১বি ও এফ-১ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে নতুন ও বিপুল অঙ্কের ফি আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এই প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া বিদেশি কর্মী, বিশ্ববিদ্যালয় থেকে কর্মজীবনে প্রবেশ করতে যাওয়া শিক্ষার্থী ও এইচ-১বি কর্মীদের স্পনসর করা নিয়োগকর্তা- সবার ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতীয়দের ওপর, কারণ এইচ-১বি ভিসারবিস্তারিত পড়ুন

