সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, আগস্ট ৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন জমা দিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল ও দক্ষিণের মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী। লিখিত অভিযোগে সুত্রে জানাযায়, গত ২ আগস্ট (রবিবার) সকালবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা এবং ট্রাউজার ও ট্রাকসুট বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “আজকের কৃতি ক্ষুদে খেলোয়াড়রা আগামীর ভবিষ্যৎ প্রজন্ম। তারা একদিন দেশের হাল ধরবে। ভালো ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে খাবার তৈরি, বাসি ও পচা খাবার পুনরায় গরম করে পরিবেশন এবং খাবারের ওপর মাছি-মশার অবাধ বিচরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে- রাজগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত টিপু হোটেলের রান্নাঘর ঝাঁপা ইউনিয়ন পরিষদের একটিবিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৩০০ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে আশাশুনি উপজেলা অ্যাডাপটেশন ক্লিনিক প্রাঙ্গণে ব্র্যাক এর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের (সিইআইপি) আওতাধীন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশনবিস্তারিত পড়ুন

সুন্দরবনের ছায়ায় বিপন্ন অস্তিত্ব : সাতক্ষীরার মুন্ডা-ঋষি-জেলেদের বাঁচানোর আকুতি

মোহাম্মদ মোস্তাফিজুর রহমান : সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও আশাশুনি এলাকার বিশাল অংশজুড়ে বাস করে মুন্ডা, ঋষি, কায়পুত্র ও জেলে সম্প্রদায়। যুগ যুগ ধরে এই মানুষগুলো সুন্দরবনের সম্পদ আহরণ, মাছ ধরা, শুকর চরানো, চামড়ার কাজ এবং কৃষিশ্রমের ওপর ভর করে টিকে রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন এবং আধুনিক সভ্যতার করাল গ্রাসে তাদের এই ঐতিহ্যবাহী পেশাগুলো আজ চরম সংকটের মুখে। নোনা পানির আগ্রাসন আর প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত বিপর্যয় এখন এইবিস্তারিত পড়ুন

বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় বিরোধীদল কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধীদলের নেতারা আওয়ামী লীগের মতো সরকারকে অস্থির রাখতে চান। তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানেও আওয়ামী লীগের ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে সংসদেবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২১ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) এক জরুরি বার্তায় এই নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। বিআরটিএর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত নির্দিষ্ট যানবাহন বাদে অন্য কোনো গাড়িতে বিভিন্ন সুরেরবিস্তারিত পড়ুন

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ কারণে আদালতের মাধ্যমে তার জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আমাদের সন্দেহ রয়েছে।” তিনি জানান, ইউএইর আদালত বেনজীরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায় একটি কৃষক পরিবারে। ওই ভারতীয় নারীর নাম সাহিদা ফকির। তিনি ভারতের উত্তর ২৪ পরগনার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের পূর্ব ভাদিয়ালি গ্রামের কৃষক আবুল বাশারের বাড়িতে অবস্থান করছেন। গত কয়েকদিন ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। সাহিদার স্বামী জুম্মান ফকির পেশায় মোটরগাড়ির মেকানিক। শ্বশুরের নাম ইনছান ফকির। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে গোবিন্দপুরে থাকেনবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের ঠিক দুই বছর পূর্তির দিন আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা। আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে আরও থাকছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেকবিস্তারিত পড়ুন