সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ১৬ আগস্ট সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা দলের বিপক্ষে কলারোয়া উপজেলা দল গঠনের জন্য আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় প্রয়োজনীয় সকল বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সস্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক।

সভায় ১৪ জন স্থানীয় খেলোয়াড় বাছাইয়ের জন্য ৫ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার সকাল ৭ টায় কলারোয়া ফুটবল ময়দানে বাছাইয়ের জন্য খেলোয়াড়দের অনুশীলন শুরু করা হচ্ছে বলে সভায় জানানো হয়। বাছাই কমিটির সদস্যরা হলেন: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, ফুটবল কোচ মাসুদুল ইসলাম মাসুদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু ও বাফুফে এর জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু। এ ছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব রেফারি আব্দুর রহিম বাবু ও সাবেক কৃতী ফুটবলার আলতাফ হোসেন।

প্রস্তুতিমূলক সভায় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাতক্ষীরা জেলা সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ শাহাজাহান আলী শাহিন, গদখালি যুব উন্নয়ন সংঘের সোহেল হোসেন, সাংবাদিক মোর্তজা হাসান, ক্রীড়া সংগঠক শেখ জাকির হোসেন, সাজিদুল করিম তপু, রাশেদুজ্জামান প্রমুখ।

সভা শেষে টুর্নামেন্ট প্রস্তুতির জন্য ক্রীড়া সংশ্লিষ্ট দায়িত্বশীলদের হাতে ফুটবল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব আরিফুল ইসলামসহ বিশেষ অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত