রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধী আবুবকর সিদ্দিক (২৫) এবং তার ৭০ ঊর্ধ্ব নানি সোনাভান বিবির মানবেতর জীবনযাপনের সংবাদ দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক পত্রদূতসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসে।

এরপর জেলা প্রশাসকের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। জেলা পরিষদের পক্ষ থেকে এবং সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে অসহায় পরিবারটির জন্য নগদ আর্থিক সহায়তা ও দুই বান টিন প্রদান করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে আবুবকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এসব সহায়তা তুলে দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিছার উদ্দিন মনি, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, ইউপি সদস্য মো. আনিছুর রহমান, মিনহাজ মোর্শেদ, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি ও আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি জি. এম. আমিনুল হক এবং সাংবাদিক শামীম রেজা, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, এম. এম. জয়নাল ও শরিফুল আলম রানা, মুস্তাকীম প্রমুখ।

উল্লেখ্য, জন্মগত প্রতিবন্ধী আবুবকর সিদ্দিককে দীর্ঘ ২৩ বছর ধরে সংগ্রাম করে লালন-পালন করেন তার মা হাসিনা খাতুন। দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তার মৃত্যু হলে বৃদ্ধা নানি সোনাভান বিবিকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছিলেন আবুবকর। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের দ্রুত মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই অসহায় পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে, যাতে তারা নিরাপদ ও সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম