সোমবার, আগস্ট ৩১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে দিন ব্যাপী নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট ২০২৬ তারিখে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত সচেতনামূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুবদলের ৫ জন ও নারী দল থেকে ২ জন সহ মোটবিস্তারিত পড়ুন
দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL for IWRM) প্রকল্পের উদ্যোগে প্রকল্প কার্যক্রম উপস্থাপন ও মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার সলিডারিডার্ড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম,বিস্তারিত পড়ুন
ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩১ আগস্ট) সকাল ১১ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের আয়োজনে স্কুল মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ^াস। অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তামিম আজাদ মেরিনের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করা চিংড়ি। চিংড়ির শরীরে জেলি বা পানি জাতীয় পদার্থ ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ক্রেতারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে অজানা উপাদান শরীরে প্রবেশের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও করছেন সচেতন নাগরিকরা। স্থানীয় বাজার ঘুরে কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক চিংড়ির তুলনায় কিছু চিংড়ি অস্বাভাবিকভাবে ভারী ও ফুলে থাকা অবস্থায় বাজারে বিক্রি হচ্ছে। এসব চিংড়ি রান্নারবিস্তারিত পড়ুন
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম,বিস্তারিত পড়ুন
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)। জানা গেছে, সৌদি আরবে চাকরির আশায় টাকা দিয়ে প্রায় ছয় মাস অপেক্ষার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ও পুত্রবধূর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ মিতা দাস (২২) ও তার মা সুনীতা দাস (৪৫)কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিরালি মদনপুর ঋষিপল্লিতে। নিহত পুষ্পা দাস ওই গ্রামের বাসিন্দা। তিনি একমাত্র ছেলে হৃদয় দাস (২৫), পুত্রবধূ মিতা দাস ও এক নাতিকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্র ও নিহতের ছেলে হৃদয়বিস্তারিত পড়ুন

