সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL for IWRM) প্রকল্পের উদ্যোগে প্রকল্প কার্যক্রম উপস্থাপন ও মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার সলিডারিডার্ড এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রভাষ চন্দ্র মন্ডল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোনায়েম হোসেন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, তিলেরআটী ওয়াটারশেড কমিটির সভাপতি মোনাজাত আলী, নওয়াপাড়া ওয়াটারশেড কমিটির সভাপতি রাজিব হোসেন রাজু, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সলিডারিডাড এর প্রোগ্রাম অফিসার কৃষিবীদ মশিউর রহমান, প্রোগ্রাম অফিসার (আরএ এন্ড সিএসএ) ও মনিটরিং এন্ড ইভালুয়েশন সজীব আলী, ডাব্লিউসিও নাজমুল হোসেন, ডাব্লিউসিএফ আশুরা খাতুন, মশিয়ার রহমান ও জামান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাল্টিমিডিয়ার মাধ্যমে মুল বিষয় তুলে ধরেন উত্তরণের ম্যানেজার কৃষিবীদ ইকবাল হোসেন।

কর্মশালায় প্রকল্পের অগ্রগতি, পানি সম্পদ ব্যবস্থাপনার টেকসই কৌশল, মাইক্রো ওয়াটারশেড উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। ।

এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, কৃষি ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজন, উন্নয়নকর্মী এবং প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবিকায়ন উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা আরও জোরদার হবে। এছাড়া প্রকল্প থেকে উপজেলার ৭ মাইক্রো ওয়াটারশেড উন্নয়নের মাধ্যে বিভিন্ন এলাকায় কৃষি ও মৎস্য চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। সরকারি খালগুলোতে নেটপাটা অপসরণ করে পানি প্রবাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কমনা করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক