সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে দিন ব্যাপী নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩১ আগস্ট ২০২৬ তারিখে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত সচেতনামূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুবদলের ৫ জন ও নারী দল থেকে ২ জন সহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুই জন নারী সদস্য মোছাঃ সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মন্ডল। আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ প্রমূখ।

কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার, জেন্ডার সমতা, নারীর অধিকার, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া এবং সামাজিক ও পারিবারিকভাবে নারীদের প্রতি স্বামীদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত বক্তা হিসেবে মোছাঃ সাবিনা খাতুন জেন্ডার, জেন্ডার সমতা ও তার এগিয়ে যাওয়ার পিছনে স্বামীর ভূমিকা নিয়ে তুলে ধরেন।

সুদীপ্তা রানী মন্ডল নারীদের অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার ও তার নেতৃত্ব দেওয়ার পিছনে তার স্বামী শ্বশুর-শাশুড়ি ও সমাজের ভূমিকা, প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয় তুলে ধরেন।

অংশগ্রহণকারী শিমুল হাসান বলেন, স্ত্রীর সাথে আগে ভুল বোঝাবুঝি হতো, এখানে এসে বিষয়গুলো সম্পর্কে স্পস্ট ধারণা বাড়ল।

আমিনুল ইসলাম বলেন যে, তার স্ত্রী এই প্রকল্পের সাথে যুক্ত আছেন। তিনি প্রায়ই এখানকার মিটিংয়ে অংশগ্রহণ করেন। আমি এই প্রকল্পের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন