বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদের সাথে মানবাধিকার, লিঙ্গ সমতা এবং অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ থেকে ১৩ আগষ্ট পর্যন্ত ৩দিন ব্যাপী অগ্রগতি ট্রেনিং সেন্টারে চেঞ্জ এজেন্ট সদস্যদের সাথে মানবাধিকার, লিঙ্গ সমতা এবং অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চেঞ্জ এজেন্ট সদস্যদের সাথে মানবাধিকার, লিঙ্গ সমতা এবং অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণে সাতক্ষীরা পৌরসভার ৪টি ওয়ার্ডের ২৫জন সদস্যরা অংশগ্রহণ করেন। উক্ত চেঞ্জ এজেন্ট সদস্যদের সাথে মানবাধিকার, লিঙ্গবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা

সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট-২০২৬) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বধীন নেক্সাস পরিকল্পনা প্রনয়ন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুব, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, স্থানীয় সরকার এবং অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে কমিউনিটির অগ্রাধিকারভিত্তিক সমস্যা চিহ্নিত করে একটি সমন্বিত নেক্সাস পরিকল্পনা প্রণয়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার নির্বাহী পরিচালক নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার চেয়ারম্যান জুবায়ের হোসেন। এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায এজাহারভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার করেছে। গত বুধবার রাতে কলারোয়া থানাধীন সীমান্তবর্তী গড়া গ্ৰামস্থ মেন রাস্তার উপর থেকে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে নাটক করা হয়। আটককৃতরা হলেন এজহার নামীয় ১। মোঃ শাহানুর ইসলাম (৪৮) (৪নং ওয়ার্ড ইউপি সদস্য, চন্দনপুর ইউনিয়ন), পিতা- আজিজার গাইন, ২। সাইফুর রহমান (৩০), পিতা-হাবিবুর রহমান, উভয় সাং-গয়ড়া, থানা-কলারোয়া,বিস্তারিত পড়ুন
উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ

জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের আমলাতান্ত্রিক জটিলতা কিংবা বৈদেশিক অনুদানের আশায় বসে না থেকে নিজেদের বাসযোগ্য পরিবেশ রক্ষায় নিজ উদ্যোগেই মাঠে নেমেছে তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও রোপণ করা হয়েছে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বেসরকারি উন্নয়নবিস্তারিত পড়ুন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশন মামলা ও আদালতের স্থিতাবস্থা রক্ষার নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাঙচুর করে জোরপূর্বক ঝুপড়ি ঘর নির্মাণ করে পৈত্রিক সম্পত্তি জবর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। একই এলাকার মোঃ সব্বত আলী মোল্লার ছেলে অভিযোগকারী মোঃ হাফিজুল ইসলাম, মোঃ সাজ্জাদুল ইসলাম ও মোঃ সাইজুল ইসলামবিস্তারিত পড়ুন
রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়। একই দিন তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যার অংশ হিসেবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া ওবিস্তারিত পড়ুন
সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বের সমীকরণ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিসভায় আনা হয়েছে জরুরি রদবদল। ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়েও এসেছে পরিবর্তন। সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা তৈরি না করে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সচল রাখা এবং রাজনৈতিক পরিবর্তনেরবিস্তারিত পড়ুন
মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা ও গুঞ্জনবিস্তারিত পড়ুন

