বুধবার, আগস্ট ১২, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূরীকরণে
কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। কলারোয়ার কামারালী বিল থেকে শুরু করে ওফাপুর লস্কর খাল পর্যন্ত বিস্তৃত ১.৬৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫ ফিট প্রস্থের অতি গুরুত্বপূর্ণ ‘ওফাপুর মাঠপাড়া মাঝের খাল’-এর কচুরিপানা ও আগাছা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় ওফাপুর মাঠপাড়া মসজিদ সংলগ্ন স্থানে খাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ (SAFALবিস্তারিত পড়ুন
খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাবিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, খুলনা দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় প্রকল্পেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আদালি সরদারের পুত্র। পরিবার ও স্থানীয়দের বরাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি মো: শাফিউল আলম পাটোয়ারী জানান, জমিতে কৃষি কাজরত অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হলে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু পথিমধ্যেই তিনি প্রাণ হারাণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরবিস্তারিত পড়ুন
দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়ে গিয়েছিলেন ৮৭ বন্দী। কেউ ফিরে এসেছিলেন, কেউ ধরা পড়েছেন পরে; তবে ৩৯ জন এখনো অধরা। এরই মধ্যে ঘটনার প্রায় দুই বছর পর শ্যামনগরের দুটি পৃথক অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও দুই পলাতক বন্দী। মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শ্যামনগর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) ও আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে ২য় দিনে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন
শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা উপজেলার শার্শা বাজার থেকে অপহরণকারি যুবককে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক। আটক নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। অপহৃত কিশোরীর মায়ের দায়ের কৃত মামলার সুত্রে এই পুলিশ কর্মকর্তা বলেন, সাহারা আফরিন ফারহানা (১৪) নামেরবিস্তারিত পড়ুন
যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। বুধবার (১২ আগস্ট) সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, দুঃখ-দুর্দশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানিবন্দি অবস্থায় চলাচলসহ নানা সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি গাজী এনামুল হক স্থানীয়দের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবংবিস্তারিত পড়ুন
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার গ্রাম আদালতের ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পেরবিস্তারিত পড়ুন
একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। ১০ নভেম্বরে মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করে আগামী ১২ নভেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, কোনো ভর্তি পরীক্ষা হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান যুগান্তরকে বলেন, খসড়া সময়সূচিবিস্তারিত পড়ুন
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এটি গুজবের একটি অংশ। বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। তাই যে বিষয়ে সরকারের কাছে কোনোবিস্তারিত পড়ুন

