শনিবার, আগস্ট ১৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি মানুষ তাদের রাখাইন রাজ্যের পুরোনো বাসিন্দা। রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তারা এই রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরিয়ে নেবে।খবর এপি’র। রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে চলেছে। ঠিক এমন সময়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিল। ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জেরে রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতেবিস্তারিত পড়ুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই চার নেতাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সিংহলাল বাজারে অবস্থিত মেঘনা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনের আয়োজনে একমি নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রভাষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের ফিসারিজ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস। তিনি মৎস্য চাষিদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ, মাছের রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কেবিস্তারিত পড়ুন
বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, এই দিনে দেশনেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশকে বারবার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন,বিস্তারিত পড়ুন

