শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাছাইকৃত দায়িত্বশীল নেতা, কর্মী অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে দারসুল কুরআন,বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়। বুধবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এস. এম. এ. কাইয়ুমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের এজিএম আসাদুজ্জামান সরদার, এজিএম মো. রুহুল কুদ্দুস, আব্দুস সেলিমসহ জেলার বিভিন্ন শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গ্রোওয়েল প্রকল্পের আওতায় আইএফএসডি ভিলেজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান আইএফএসডি (IFSD) ফাউন্ডেশন। সুন্দরবনসংলগ্ন গাবুরা ইউনিয়নের অধিকাংশ মানুষ মাছ ধরা, কাঠ সংগ্রহ ও মধু আহরণের মতো ঝুঁকিপূর্ণ পেশার ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে প্রতিনিয়ত সুন্দরবনে প্রবেশ করতে গিয়ে অনেকেই বাঘের আক্রমণের শিকার হন। এতে কেউ প্রাণ হারান, আবার কেউ গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসববিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা, সেটা নিয়ে সরকার চিন্তা করছে। বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য একটি ইকোসিস্টেম করতে হবে। মিডিয়া ইকোসিস্টেমকে একটি প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। কিন্তু মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে। আর এরজন্য মিডিয়ায় একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে। শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‌‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।বিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই। শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা সার্বিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য বা মতামত তুলেবিস্তারিত পড়ুন

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়।’ শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তুবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। দ্য লিবিয়া অবর্জাভারে বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে বলা হয়, বাংলাদেশি অভিবাসীদের অপহরণ এবং তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক সিরীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। লিবিয়ার অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা বৃহস্পতিবার নিজেদের ফেইসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলেছে, পূর্ব ত্রিপোলি অভিবাসী আটকবিস্তারিত পড়ুন