মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, আগস্ট ১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি জানান, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রেবিস্তারিত পড়ুন

কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম

সংখ্যালঘু সম্প্রদায়কে নির্দিষ্ট কোনো দলের পকেটে না গিয়ে সব রাজনৈতিক দলের সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে ওই দলের যাবতীয় অপরাধ ও অপকর্মের দায় সংখ্যালঘু সম্প্রদায়কে নিতে হয়। একই সাথে সব রাজনৈতিক দলের উচিত ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কার্যকর সম্পর্ক উন্নয়ন করা, যাতে তারা দেশে নিরাপদ বোধ করেন। শনিবার (১ আগস্ট) গণ-অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই সময়ে গ্রেফতার প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬০০ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের। এতে বলা হয়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে ১৪ হাজারবিস্তারিত পড়ুন

অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান অক্টোবর মাসে শুরু হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয় হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ওবিস্তারিত পড়ুন

সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের মা-ওয়া চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জেলা সাইবার দলের সভাপতি আবু রায়হান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি এস. আই. আশার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। আলোচনাবিস্তারিত পড়ুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

গণভোটের রায় এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকালে জেলা শহরে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। ​গণমিছিলে প্রধান নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকসহ জেলা, শহর ও স্থানীয় পর্যায়েরবিস্তারিত পড়ুন

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের পানসি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভা পরিচালনা করেন ব্লাস্টের ফ্রিড (FREED) প্রকল্পের সাতক্ষীরা জেলার প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট এ. এম. মনিরুজ্জামান। সভায় নাগরিক অধিকার সুরক্ষা,বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডি সদর দপ্তর, আগারগাঁও, ঢাকা-এ ঢাকাস্থ দেবহাটা উপজেলাবাসীর প্রানের সংগঠন “দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা”-এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদ সহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়। একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায়, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং সভায় উপস্তিতিদের দাবির ও মতামতেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের সামছুল গাইনের ছেলে বাবলু গাইন (৩৮), নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের সবুজ হোসেনের ছেলে রনি পারভেজ (১৬), ভাড়াসিমলা ইউনিয়নের সাতপুর গ্রামের খলিল গাজীর ছেলে আমিন হোসেন (২৫) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার আব্দুল আলীমেরবিস্তারিত পড়ুন

কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কলারোয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের সমারোহ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মসূচি কল্যাণ সমবায় সমিতি লিঃ। শনিবার(০১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে একটি আম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন উদ্বোধন কর্মসূচি উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক এস,এম আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন, সদস্যবিস্তারিত পড়ুন