মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

আবু সাঈদ ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক সায়েদুর রহমান মৃধা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) প্রবীর রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা আব্দুস সামাদ, শিশু পরিবার কর্মকর্তা আয়েশা খাতুন, আকবর আলী ফাউন্ডেশন পরিচালক ও সাংবাদিক আবু সাঈদ, সুশীলন এর উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, দেবরজ্ঞন বিশ্বাস প্রজেক্ট অফিসার সুশীল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, সুইট খাতিমুননেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
এ সময় দুইজন প্রতিবন্ধী শিশুকে ২টা হুইল চেয়ার, দুইজনকে ২টা ওয়াকার এবং দুইজনকে ২টা স্মার্ট সাদাসড়ি বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন