বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : নারী পক্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া পল্লী চেতনা প্রশিক্ষণ কেন্দ্রে সুশীল : সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় দিন দিন অসহায় নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা রোধে কঠিন আইন প্রণয়ন করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা তৈরি করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে নারীর পাশাপাশি পুরুষদেরকেও একসাথে বসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমতা ফোরাম (হাব) সভাপতি ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান,

রুপালী এনজিও এর পরিচালক ও সিএসও (হাব) এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী শুভাশিস সরকার রাহুল

ও ভূমিজ ফাউন্ডেশনের হিসাব রক্ষক শ্যামল দেবনাথ প্রমুখ। আলোচনা সভায় জনসচেতনতা বৃদ্ধি : নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ (শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক) সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন : সহিংসতাকে স্বাভাবিক বা ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার পরিচালিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উৎসাহিত করা ও প্রতিকার সম্পর্কে অবহিত করা : নারী সুরক্ষায় প্রচলিত আইন এবং আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় নারী নেত্রী, সিএসও হাব সদস্য, বিভিন্ন এলাকার অংশগ্রহণকারী নারী, ভূমিজ ফাউন্ডেশনের কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ