শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৫৭৩) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শহরের পলাশপোলস্থ খান কমিউনিটি সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ, সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব তোফাজ্জেল হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিয়ারাজ আলী ও পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ শামসুর রহমান, মোঃ আব্দুস সামাদ, যুগ্ন- সম্পাদক মো ইয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তফুর আলী মোঃ মোসলেম সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুজিদ বাবু, প্রচার সম্পাদক মোঃ মিয়ারাজ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল খায়ের, যোগাযোগ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব, কার্যকারী কমিটির সদস্য মোঃ আইয়ুব আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুস সবুর ও মোঃ জাহাঙ্গীর প্রমূখ।আলোচ্যসূচির মধ্যে ছিল- বিগত ২০২৩,২৪ ও ২৫ অর্থবছরের আয় ব্যায়ের হিসাব, কাউন্সিল অধিবেশন ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সিকদার ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জব্বারকে পুনরায় নির্বাচিত করা হয়। এছাড়াও আগামী ৩ কার্যদিবসের মধ্যে উপদেষ্টা মন্ডলীদের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা