বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফিরলেন সদরের জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশুকে সাতক্ষীরা-২ আসনে মনোনীত করায় জেলা জাতীয় পার্টির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বীরের বেশে এলাকার ফিরলেন আশরাফুজ্জামান আশু ঢাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে বিনেরপোতা এলাকা থেকে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মীরা পুষ্প বৃষ্টিতে বরণ করে নেয়। মোটরসাইকেল বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তার কাঠিয়া বাসভবনে সংবর্ধনা সভায় মিলিত হয়।

এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ নাজমুল হোসেন,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, বদরুজ্জামান বদু, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবদার ঢালী,বৈকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, কুশাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ঝাঁউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি সদস্য মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইপতিয়ার রহমান সিনিয়র সহ-সভাপতি আবুল মালেকসহ জেলা জাতীয় পার্টি, সদর উপজেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি, ইউনিয়ান জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২