বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন সভা

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় বিশ্বিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ ও সুন্দরবন বিশ্বিদ্যালয় সাতক্ষীরা বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আ. রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. শেখ কামাল রেজা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সংগঠনের সমন্বয়কারী আব্দুল্লাহ হেল হাবিব, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. ইয়ারুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার সুধীজন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক জাকির হোসেন। বক্তারা সাতক্ষীরায় সরকারিভাবে” বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আন্দোলনকারীদের প্রতি শুভেচ্ছা ও অভিদন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বক্তারা কলারোয়ার চন্দনপুর সীমান্ত ঘেঁষা চান্দুড়িয়া এলাকায় ভারতের সাথে যোগাযোগ স্থাপনে স্থলবন্দর করার দাবিসহ উপজেলা উন্নয়নে সম্ভাব্য দিকগুলি তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান