সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ও জাপান সরকারের আর্থিক সহায়তায় এবং সুশীলনের বাস্তবায়নে ডিআরআর (দুর্যোগ ঝুঁকিহ্রাস) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও ডব্লিউএফপি সাব-অফিস প্রধান আল মামুন আজাদ ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট মোঃ গিয়াস উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দীন।

কর্মশালায় জেলা ও উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা, মোঃ আমিরুল ইসলাম এবং উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, আশাশুনি উপজেলার কর্মকর্তা, প্রতাপনগর, শ্রীউলা ও আনুলিয়া ইউনিয়নের ইউডিএমসি সদস্য, মাঠ পর্যায়ের ঠিকাদার, গণমাধ্যমকর্মী ও সুশীলনের কর্মীরা অংশ নেন।

কর্মশালায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন জি এম মনিরুজ্জামান, উপ পরিচালক, সুশীলন।

অভিজ্ঞতা বিনিময় পর্বে প্রধান ও বিশেষ অতিথিরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন জোরদার করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তাঁরা কার্যক্রমে আরও বেশি জনসম্পৃক্ততা সৃষ্টি ও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর ওপর জোর দেন। জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, মৎস্য চাষিদের আরও সতর্ক করার জন্য তারা যেন মাছের ঘের নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন এবং নবনির্মিত রাস্তা ভালো রাখেন।

পাশাপাশি স্থানীয় প্রেক্ষাপট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এবং ইউনিয়ন পর্যায়ে ইউডিএমসিগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ, ডিআরআর কার্যক্রমের মাধ্যমে সাতক্ষীরার উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সুশীলন। মাঠ পর্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ইউডিএমসি) এবং কারিগরি সকল সহায়তা প্রদান করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা