বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, দু’জন আটক

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাক্তন স্ত্রীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪৫)।
তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের ডিউটি অফিসার কতৃক অবগত হয়ে পুলিশ জানতে পারে বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে এবং রাত থেকে মৃত ব্যক্তির লাশ গ্রহণে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে কাবিননামা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই ও ভোরে প্রাক্তন স্ত্রী ইয়াসমিনকে সদর থানায় নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা: ওয়াহেদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে নিয়ে আসে তার মুখে সাদা সাদা ফেনা ওঠা ছিল। তাকে ইসিজি পরীক্ষার মাধ্যমে চেক করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু ঘটেছে। বিষক্রিয়া অথবা ভিন্ন কোন কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রাতে একজন ব্যক্তি বুকে ব্যথার কথা বলে রবিউল ইসলামকে ক্লিনিকে ভর্তি করে। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। ওই রোগীকে ডা: শরিফুল ইসলাম সোহেল দেখে বলেন অবস্থা আশংকাজনক। তখন রবিউলকে হাসতাপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। রোগী সদর হাসপাতালেই দিয়ে আসা হয় এবং নিয়ে আসা লোকটিকে পুলিশে দেয়া হয়। এদিকে ওই ব্যবসায়ীর লাশ সকাল থেকে কেউ নিতে আসেনি। সোমবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক সিনিয়র ব্রাদার ওয়াহেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ