শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে একজনের মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে খোকন সানা (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত খোকন সানা বড়দল ইউনিয়নের বাইনতলা গাতিরমহল গ্রামের কিয়ামউদ্দিন সানার ছোট ছেলে।

রবিবার রাত ৯টার দিকে বাইনতলা বিলে ধান ক্ষেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত খোকনের বড় ভাই আজগার সানা জানান, পার্শ্ববর্তী আজারুল গাইনের ছেলে আলিম গাইন তার ধানক্ষেতে বিদ্যুতের খোলা তার বিছিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রেখেছিল। রাতে মাছ ধরার জন্য আলিমের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই তারে বিদ্যুতায়িত হয়ে খোকন মৃত্যুবরণ করে। চাষী আজারুল গাইনের ভাই সাত্তার গাইন রাত ৯টার দিকে মুত্যুর ঘটনা জানতে পেরে মোবাইল ফোনে তাদের খবর দেয়।
খবর পেয়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আজগর আলী সানা বাদী হয়ে আজহারুল ও তার ছেলে আলিমকে আসামি করে অবেহলার ফলে মৃত্যু ঘটানোর অপরাধে ৩০৪ (ক) পেনাল কোড এর ১৮৬০ ধারায় আশাশুনি থানায় ২০(১১)২৩ নং মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস